এখন

আমরা ৯ঋকাল বুকস কলকাতা বইমেলায় আছি ৫১১ নম্বর স্টলে। বহু জ্যোতির্বিজ্ঞানী ও সংখ্যাতত্ববিদ অনেক চেষ্টা করেছেন আমাদের অবস্থান বর্ণনা করার। দুরবস্থার কথা বলা যতটা সহজ বলে মনে হয় ততটা হয়তো সহজও নয়। আঁক কষে কষে করতে পারলে অমেত্ত নোবেল জুটে যেতে পারে। তবে কর্তার ইচ্ছায় কর্ম। আর তাই গিল্ড বাহাদুর খুবই অনড়। ৫১১ খুবই পয়মন্ত নম্বর। ৫ + ১ + ১ = ৭, ৫১১ কে ৭ দিয়ে ভাগ করলে পূর্ণসংখ্যায় ভাগফল আসে, ভাগশেষ শূন্য। তবে আমরা এসব সংখ্যাতত্বে নেই, আছি বইয়ে। আপনারাও অত ৭-৫ ভাববেন না।
এবারের পুস্তকতালিকা
List of Books - 2026
আমরা ৯ঋকাল বুকস। আমরা এসেছি এই সময়ের ইতিহাস লিখতে। কিন্তু বর্তমানে তা লিখছে COVID-19 নামের এক ভাইরাস। আমাদের কার্যক্রমের লয় ধীর হয়েছে, উৎসাহ পুরোপুরি মুছে যায়নি। আমরা চেষ্টা করছি উঠে দাঁড়ানোর। নানা ছুতোয় চেষ্টা করছি অর্থ সংগ্রহের, বই বিক্রি করতে পারলেই নতুন করে ভাবনা চিন্তার অবকাশ পাওয়া যাবে। নানা ঘটনা উপলক্ষে একত্রে ৩টি বা ৬টি বই কিনলে পাচ্ছেন বিশেষ ছাড়ের ব্যবস্থা।বিশেষ দিনে বিশেষ ছাড় দিয়েও চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছানোর। আপনারাও ঘরে বসে বা অবকাশে তৈরি করে ফেলেছেন অজস্র পাণ্ডুলিপি। সেই সব চমৎকার ভাবনাচিন্তার শরিক হচ্ছি আমরা।আমাদের বলতে ভাল লাগছে পিপল হিস্ট্রি প্রোজেক্টের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই দুর্যোগের দিনেও নিয়মিত পাঠিয়ে চলেছেন অনুদান।ভাল লাগছে ভাবতে আগামীর নিষ্কলুষ পৃথিবীর পাশাপাশি বাংলা ভাষার প্রতি এই ভালবাসা আমাদের এগিয়ে নিয়ে যাবে।
ডাইভার্সিফিকেশন এই সময়ের বজ্রশব্দ। আমরা চালু করেছি ঘরে বই পৌঁছে যাওয়ার ব্যবস্থা। সারা ভারতে বই পৌঁছে দিচ্ছি ১ জুন থেকে বন্ধু সংস্থা দের সহায়তায় এই ব্যবস্থা চালু করা হয়েছে।আমাদের হোয়াটস অ্যাপ বা টেলিগ্রাম করুন বই কিনতে চেয়ে। যাঁদের পক্ষে সম্ভব বেশি বেশি করে বই কিনুন ও উপহার পাঠান প্রিয় মানুষকে।এই পরিস্থিতির জন্য আমরা হয়তো প্রস্তুত ছিলাম না তবু ঘরে থাকা সকলের কাম্য আর রোগের উপসর্গ দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আমাদের কর্তব্য। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন। ভাল বই পড়ুন, বই পড়ে সমালোচনা লিখুন। ৯ঋকাল বুকসের যে কোনও বইয়ের গঠনমূলক সমালোচনা আমরা পড়তে আগ্রহী। লিখে সরাসরি আমাদের মেল করুন।আর আশা আমরা ছাড়িনি। পৌঁছে যাচ্ছি আপনাদের কাছের ছোট্ট ছোট্ট মেলায়। পাণ্ডুলিপি অবশ্যই পাঠাতে থাকুন। সামাজিক ইতিহাস, মানবীবিদ্যা সহ যে কোনও বিষয়ের উপর পাণ্ডুলিপি পাঠাবেন। আত্মকথা লিখুন ঘরে বসে, পুরনো ডায়েরি সম্পাদনা করেও পাঠাতে পারেন আমাদের কাছে। এই অশান্ত সময়ে বিবিধ ডিসট্যান্সিং-এর মন্ত্র জপতে জপতেই আসুন আমরা বইয়ের কাছে ফিরি।
সারা বছর আমাদের বই পাওয়া যায় কলেজস্ট্রিটের দে’জ, দে বুক স্টোর (দীপুদার দোকান), প্রতিক্ষণ বই-চা-ঘর, আদি দে বুক স্টোর, বর্ণ বইমহল, লালন বুক শপ, সুপ্রকাশ বইঘর, ধ্যানবিন্দু, ইতিকথা বইঘর, খোয়াবনামা, উল্টোডাঙার সুনীলদার দোকান, ভবানীপুর পোস্ট অফিসের বুক শপে, চুঁচুড়ার বিদ্যার্থী ভবন, শ্রীরামপুরের VEST POCKET, মালদার পুনশ্চতে। বাংলাদেশে পাবেন প্রথমা, নোকতার বুবুক, বাতিঘর, পাঠক সমাবেশ, বিদিত ও তক্ষশিলায়। দেশ ও দেশের বাইরে বাড়ি বসে বই পেতে বইচই ডট কম এবং দেশের মধ্যে অ্যামাজন ডট ইন, বইপোকা ডট ইন, থিংকারস লেন, দে বুকস অনলাইন বা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।পাণ্ডুলিপি পাঠাতে ও নানা জিজ্ঞাসার উত্তর খুঁজতে ভাল করে দেখুন www.lyriqalbooks.com যে কোনও দরকারে ফোন করুন +91 9748747487 নম্বরে।
আমাদের সঙ্গে যোগ দিতে চাইলে আজই মেল করুন। আমরা একযোগে লিখব আগামীর ইতিহাস।
পাবলিক হিস্ট্রি প্রোজেক্টের জন্য অনুদান পাঠাতে আগ্রহী জানান দিতে মেল করতে হবে কেবলমাত্র lyriqal.books@gmail.com এর ঠিকানায়।
